ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

শেয়ার

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে আলবিসেলেস্তে তারকাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে সোজা রাজধানীর একটি হোটেলে উঠেন মার্টিনেজ। সফরে তিনি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করবেন, যারা তাকে বাংলাদেশে আনার অর্থের যোগান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন বাজপাখিখ্যাত এই গোলরক্ষক।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.