তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মান্দারী টু দিঘলী সড়কে বাবর ব্রিকস সংলগ্ন স্থানে আজ ৩১মে দুপুর ১ঃ৩০ মিনিটের সময় সিমেন্ট বাহী ট্রাকের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ মারুফ (২০) নামের একজন নিহত হয়েছে।
জানা যায়, মোটরসাইকেল আরহী নিহত মারুফ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিতলী, লাড়িগো পোল এলাকার কাজী রুহুল আমীনের ছেলে। সে মান্দারী বাজার থেকে মোটর বাইক চালিয়ে বাড়িতে যাওয়ার সময় ঐ স্থানে সামনের দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাক চাপাদিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে নিহত হয় মারুফ।
