আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষিতা এক প্রতিবন্ধী নারীকে স্বপ্নযাত্রা এম্বুলেন্সে মাধ্যমে বিনামূল্যে সেবা দিয়ে প্রসংশায় ভাসছেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সারমিন ইসলাম।
২৭মে শনিবার সকালে রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের এক অসহায় প্রতিবন্ধী নারীর স্বজনরা টাকার অভাবে বাড়িতে আসতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আনোয়ার কবিরের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিক ডিসি ও ইউএনওর সাথে যোগাযোগের মাধ্যমে ওই প্রতিবন্ধী নারীকে বিনামূল্যে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপলেক্স পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মাছিমপুর গ্রামের বাড়িতে পৌছে দেন।
স্বপ্নযাত্রা এম্বুলেন্স এমন মানবিক ফ্রী সেবা দেওয়া প্রতিবন্ধী পরিবারের স্বজন ও উপজেলাব্যাপী সকল স্তরের জনসাধারনের মাঝে প্রসংশায় পঞ্চমুখ প্রশাসনেরা এই দুই কর্মকর্তা। উল্লেখ্যঃ গত ২১মে ২০২২ইং জেলা প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় লক্ষ্মীপুরের ন্যায় রামগঞ্জ উপজেলায় স্বপ্নযাত্র এম্বুলেন্স সার্বিস উদ্বোধন হয়। স্বপ্নযাত্রার আওতায় প্রায় ২০টি এম্বুলেন্স জেলার বিভিন্ন উপজেলার রোগী পরিবহনে সেবা দিয়ে আসছে। এসময় প্রতিবন্ধীর বৃদ্ধ মা নুর জাহান বেগম বলেন, দোয়া করি জেলা প্রশাসকের উদ্যোগে পরিচালিত স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স এভাবেই হতদরিদ্র মানুষের উপকারে আসুক।
