প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে ভূমিসেবা সাপ্তাহের উদ্বোধক করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা জনাব অনজন দাস। সহকারি কমিশনার (ভুমি) রাসেল ইকবাল এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশিকুর রহমান, কাননগু মনিরুল ইসলাম, সার্ভেয়ার আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে রায়পুর উপজেলার সকল ভূমিসেবা গ্রহনের জন্য নাগরিকদের অনলাইনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করছি। ভুমিসেবা সপ্তাহে সাধারণ মানুষের দোড়গোড়ায় গিয়ে ভুমি সেবা দেয়া হবে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) রাসেল ইকবাল বলেন,আমি উপজেলায় যোগদানের পর থেকে ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। কোন লোক আমার অফিসে আসতে বা আমার সাথে কথা বলতে দালালের প্রযোজন হয় না। আমি যতদিন এই উপজেলায় কর্মরত আছি ততদিন জনসাধারণ কে ডিজিটাল সেবা প্রদান করে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করে যাব। তিনি জনগনকে সার্বিক সেবা প্রদানে নিজেকে বিলিয়ে দেয়ার অঙ্গিকার করেন।
