রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের গণ্ডগোহালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন।

নিহত সোহেল রানা দুর্গাপুর উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়নের আনুলিয়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আরমান আলী বলেন, রাতে সোহেল রানা পুঠিয়া থেকে মোটরসাইকেল নিয়ে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গণ্ডগোহালী নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের নিচের দিকে নেমে আসে। এ সময় ঝড়-বৃষ্টিতে সড়ক ভেজা ও ডালপালা পড়ে থাকায় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তার পরই দ্রুত ট্রাকটা চলে যায়। স্থানীয় লোকজন সোহেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। আর নিহতের পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.