নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ :

“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিরোরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয় । দিবসের সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, মো: মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় প্রধান অতিথি, অভিভাবকদের উদ্দেশ্য বলেন, একজন অটিজম শিশুর মা হিসেবে আপনাদের জীবন খুবই কঠিন সময়ের মধ্যে কাটে, আমরা আপনাদের পাশে আছি এবং নরসিংদীতে তাদের জন্য একটি স্কুল করার জন্য চলমান কার্যক্রম চালিয়ে যাচ্ছি,যা নাকি চলতি বছরেই দৃশ্যমান কিছু দেখতে পাবেন। আমি আশা করবো নরসিংদীর সুশীল সমাজ ও ব্যবসায়ীগণ এগিয়ে আসবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই অটিজম শিশুদের নিয়ে সারা বিশ্বে কাজ করছে, তারই ধারাবাহিকতায় এর সুফল বাংলাদেশের অটিজম শিশুরা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, ডা: সঞ্জয় কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সা্বিক) মো. মোস্তফা মনোয়ার, সাবেক প্রফেসর, মোহাম্মদ আলী, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর প্রমূখ।দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদুল হাসান তাপস। অটিজম স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মো. জসিম উদ্দিন সরকার, এনজিও সাংস্থার প্রতিনিধি, পাপড়ীর নির্বাহী পরিচালক আবু বাছেদ, মো. মতিউর রহমান জাকির ও অটিজম শিশুর মা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার সুরভী আক্তার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.