প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
সুদ্ধ ও সুন্দরের চর্চায় এই শ্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে শহরের বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারি কমিশনার রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ওসি শিপন বড়য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
