রামগতি প্রেসক্লাবের আয়োজনে গুণীজন সংবর্ধনা

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অনন্য অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনসেবা, বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধন সহ উন্নত রামগতি গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে, সর্বোচ্চ আশ্রয়ণ ঘর নির্মাণ ও প্রদান, টেকসই উন্নয়নে সরেজমিন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে স্মার্ট রামগতি গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীকে, সরকারী ভূমি উদ্ধার, সর্বোচ্চ আশ্রয়ণ ঘর নির্মাণ ও প্রদান, টেকসই উন্নয়নে ভূমিকার জন্য সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে, আইন-শৃংখলার উন্নয়ন ও টেকসই উন্নয়নে ভূমিকার জন্য থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেনকে, উচ্চ শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য ডক্টর আশ্রাফ আলী চৌধুরী সারুকে, নৌযানের ডিজিটাল ডিভাইস উদ্ভাবন সহ অন্যান্য আরো কয়েকটি সৃজণশীল উদ্ভাবন ও দুইবার ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জন করায় কৃতি শিক্ষার্থী মাহির আশহাব লাবিবকে, সাহসী, সৎ, নির্লোভ ও মফস্বল সাংবাদিকতায় এজাহিকাপের অ্যাওয়ার্ড অর্জন করায় দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ও রামগতি প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিনকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, বিআরডিবি চেয়ারম্যান মো: সোয়াইব হোসেন খন্দকার, মেসার্স দায়রা নেভিগেশন কোং স্বত্তাধীকারী শাহ মো: রাকিব, পল্লি নিউজ ২৪.কম সম্পাদক এম ওয়াজি উল্যাহ জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খন্দকার, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক, দৈনিক আমার সংবাদ কমলনগর প্রতিনিধি এম ফয়েজ মাহমুদ, দৈনিক খবর প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিযার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.