আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাঁস লাগানো অবস্থায় ডুবাই প্রবাস ফেরত ফাহাদ হোসেন (২২) নামের ১ যুবকের লাশ উদ্ধার করেছেন রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের বসতঘরে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৯নং ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে ফাহাদ হোসেন গত এক বছর পূর্বে ডুবাই প্রবাসে পাড়ি জমান। সেখানে গিয়ে বাংলাদেশের বিভিন্ন মেয়েদের সাথে মোবাইল ফোনে সম্পর্কে আসক্ত হয়ে পড়েন। এরই মধ্যে ৩ মাস না ফেরোতেই সে প্রায় ১৫দিন পুর্বে প্রবাস থেকে বাংলাদেশে ফেরত আসেন। এরপরই সোমবার হঠাৎ নিজ বসতঘরেই গলায় ফাস দেন তিনি। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
ফাহাদের মা পরান বেগম ও বোন সুলতানা জানান, ঘটনার দিন সকালে ফাহাদ ফোনে কারও সাথে উচ্চস্বরে গলায় ফাস দেওয়ার কথা বলেছিল,বিষয়টা তাক্ষনিক জানতে চাইলে ফাহাদ কৌশলে এড়িয়ে যান। এর পর দুপুর ২টায় আমাদের ঘরের দরজা বন্ধ দেখে সন্ধেহ হলে দরজা ভেঙে ভিতরে খোজাখুজি করে ঘরের ১ কোনায় ফাঁস লাগানো লাশ দেখতে পান তারা। তবে এঘটনায় কার সাথে সকালে ফোনে কথা হয়েছে সেটা জানতে ফাহাদের ব্যবহৃত মুঠোফোনটি খোজাখুজি করেও পাওয়া যায়নি বলে জানান তারা।
মামলা তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানতে পারবো।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্ঘে প্রেরন করা হয়েছে। থানায় অপমুত্যুর মামলা হয়েছে।
