মেসি বনাম এমবাপে , কে জিতবেন এবারের ব্যালন ডি’অর?

শেয়ার

প্রথমবারের মত ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ের তালিকার শীর্ষে ছিল না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদোর নাম। সে সময় অনেকেই মনে করেছিল, এই মনে হয় শেষ হতে চলেছে মেসি-রোনালদো যুগ।

তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট। এখন ব্যালন ডি’অর জেতার দৌড়ে সব থেকে এগিয়ে আছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপের শিরোপা জয়ী দল আর্জেন্টিনার প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি। যেখানে তার মূল প্রতিদ্বন্দ্বী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

কাতার বিশ্বকাপে ক্লাব সতীর্থ এমবাপের বিশ্বকাপ অর্জনের মাইলফলককে ছুঁয়ে ফেলেছেন মেসি। এরপরই আলোচনা শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফাইনালে রোমঞ্চকর লড়াইয়ের পর এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে থাকছেন কে? যে দ্বৈরথে লা পুলগা’র একমাত্র প্রতিপক্ষ এমবাপে। ক্লাব পর্যায়ে একই দলের জার্সিতে মাঠ মাতালেও মেসি ও এমবাপের এই লড়াই কোথায় গিয়ে পৌঁছায়, সেটাই দেখার জন্য অপেক্ষা করছে পুরো ফুটবল দুনিয়া।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.