কাল শেষ হচ্ছে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি নিশ্চায়ন

শেয়ার

একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন আগামীকাল রোববার (৮ জানুয়ারি) শেষ হবে। এদিন রাত ৮টার মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত কলেজে আগামী রোববার রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর আবেদন এবং পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.