আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় (২৮ আগষ্ট) রোববার সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন সঙ্গীয় এসআই দিবাকর রায়, এএসআই প্রশান্ত কুমার, এএসআই বেলায়েত হোসেন ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বক্ষপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন প্রকাশ মনা (৪৬), পিতা- আব্দুর রব,মোঃ মনির হোসেন (৪৮), পিতা- জাবেদ আলী সওদাগরকে অবৈধ মাদক ০৪(চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
রামগঞ্জ থানার মামলা নং- ২৪(০৮)২২, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) রুজু করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
