জেলা পরিষদের সদস্যপদে প্রার্থী হচ্ছেন রতন

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন  ফয়সল আহমেদ রতন। তিনি তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে দুইবার ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন।

প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে রতন বলেন, কমলনগর উপকূলীয় এলাকা। এখানের জনগণ উপকূলীয় প্রভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি বিজয়ী হলে তাদের পাশে থেকে কাজ করবো। এজন্য আমি জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছি.।

রতন তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‍ও বৃহত্তর  রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছেলে।

তিনি বলেন, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.