বিপজ্জনক মোবাইল অ্যাপের ফের নতুন তালিকা পাওয়া গেল। প্লে স্টোরে বিপজ্জনক ভাইরাস ম্যালওয়্যার সংক্রমিত বেশ কিছু অ্যাপের হদিস পাওয়া গিয়েছে। সাইবার টেকনোলজি সংস্থা ‘বিটডিফেন্ডার’-এর মতে, মোট ৩৫টি জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপসে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।
গত ডিসেম্বরে এ রকম কিছু ক্ষতিকারক অ্যাপসকে গুগল তাদের প্লে স্টোর থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারি মাসেও তারা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছিল। এবার গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলল ক্ষতিকারক ৩৫টি অ্যাপ। এই অ্যাপসগুলোর মধ্যে কোনওটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮।
দেখুন ভয়ংকর সেই অ্যাপসের তালিকা:
১. ওয়ালস লাইট
২. বিগ ইমোজি
৩. গ্রেড ওয়ালপেপার্স
৪. স্টক ওয়ালপেপার্স
৫. এফেক্টম্যানিয়া
৬. আর্ট ফিল্টার
৭. ফাস্ট ইমোজি কিবোর্ড
৮. ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ
৯. ম্যাথ সলভার
১০. ফোটোপিক্স এফেক্টস
১১. লিড থিম
১২. কিবোর্ড
১৩. স্মার্ট ওয়াইফাই
১৪. মাই জিপিএস লোকেশন
১৫. ইমেজ র্যাপ ক্যামেরা
১৬. আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি
১৭. ক্যাট সিমুলেটর
১৮. স্মার্ট কিউ-আর ক্রিয়েটর
১৯. কোলোরাইজ ওল্ড ফোটো
২০. জিপিএস লোকেশন ফাউন্ডার
২১. গার্লস আর্ট ওয়ালপেপার
২২. স্মার্ট কিউ-আর স্ক্যানার
২৩. জিপিএস লোকেশন ম্যাপস
এছাড়াও কিছু অ্যাপস আছে যেগুলোয় উপরের তালিকায় নেই। ওই অ্যাপসগুলো সম্পর্কে সতর্ক থাকুন।
