ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার ও চরভদ্রাসন হাই স্কুলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২টি পয়েন্টে তিন হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম সমিতির কার্যালয় থেকে ১হাজার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন, যুবলীগের মাসুদ হোসেন, মোঃ লুৎফর মাস্টার প্রমুখ।
