কমলনগরে জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শেয়ার

মোঃ ফয়েজ মাহমুদ (কমলনগর) লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর কমলনগর উপজেলার জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (শনিবার) বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিক মিঞা, যুবলীগের যুগ্ম-আহবায়ক আহসান উল্যাহ হিরন, সাংবাদিক ফয়েজ মাহমুদ, স্থানীয় হারুনুর রশিদ, ফিরোজ আলম দেওয়ানসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনিক কর্মকাণ্ড নজর দিয়ে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখার জন্য সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.