চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

শেয়ার

লক্ষ্মীপুরে জনপ্রিয় এক চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববনন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ওই চিকিৎসক হলেন- কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী রাসেল ও সাবেক ইউপি সদস্য সেলিমসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ।

বক্তারা বলেন, রাজীব একজন মানবিক চিকিৎসক। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদফতরের বদলি আদেশ প্রত্যাহার করে তাকে ফের কমলনগরে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তারা।

হাসপাতাল সূত্র জানায়, রেজাউল করিম রাজিবকে কমলনগর থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.