৪০০তম ওয়ানডে ম্যাচেও টসে হারল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে যথারীতি ব্যাটিং পেয়েছে তামিমেরদল।
এই নিয়ে টানা ৯ ম্যাচে টসে হারল বাংলাদেশের অধিনায়করা। এই ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে রেজিস চাকাভা নয় বরং এসেছিলেন সিকান্দার রাজা। চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গেছেন গত ম্যাচে শতক পাওয়া চাকাভা।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের।
এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
