লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

শেয়ার

লক্ষ্মীপুর জেলা পুলিশের নতুন এসপি হিসাবে নিযুক্ত হয়েছেন মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি এরআগে লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসাবে কর্মরত ছিলেন।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ অধি শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

লক্ষ্মীপুরের নবাগত এই পুলিশ সুপারের বাড়ি বগুড়ার সদর উপজেলায়। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরের এসপি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙ্গামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোনা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন ড. মোঃ কামরুজ্জামান (পিপিএম)। তিনি বর্তমানে পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপিতে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.