সিরিজ জেতা নিয়ে যা বললেন অধিনায়ক সোহান

শেয়ার

আগামীকাল ২ আগস্ট সিরিজ নির্ধারণী ম্যাচ গড়াবে মাঠে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান।

অলিখিত ফাইনাল ম্যাচে না থাকলেও সোহান আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি মনে করছেন সিরিজ জেতা সম্ভব।

‘আমরা যদি আমাদের প্রসেস ঠিক রাখতে পারি, আর যে কাজগুলো আমরা এই ম্যাচে করেছি সেগুলো যদি ধরে রাখতে পারি অবশ্যই এখন থেকে আমাদের সিরিজ জেতা সম্ভব।’

প্রথম ম্যাচে ছন্নছাড়া বোলিং-ব্যাটিংয়ের পর দারুণ ভাবে ছন্দে ফিরেছে বোলার-ব্যাটাররা। সোহানের প্রত্যাশা এখানেই।

‘শেষ ম্যাচ বা এই ম্যাচেও যদি দেখেন, লিটন অবশ্যই আমাদের জন্য খুব ভালো শুরু করে দিচ্ছে।

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ে সেদিন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২০৬ রানের রেকর্ড গড়ে। তবে পরের দিনই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.