আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান মঞ্জু।
রবিবার (৩১জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন। মেহেদী হাসান মঞ্জু লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেহেদী হাসান মঞ্জু বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ছাত্রলীগের কর্মী। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই।
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাব।
