আজ ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হবে।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত ৪ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে খ -ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.