রায়পুরে মাদক বিরোধী সভা ও পুরস্কার বিতরণ

শেয়ার

প্রদীপ কুমার রায়:

‘মাদক সেবন রোধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসন অডিটোরিয়োমে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা তহমিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকতা শুভ্র জিৎ রায়, প্রমূখ। আলোচনা সভা শেষে মাদক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.