খাগড়াছড়িতে ধসে পড়েছে পাহাড়

শেয়ার

খাগড়াছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রবিবার খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পর বাড়ির মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র চালু করা হলেও কেউ তাতে যাচ্ছে না। পানি নামতে শুরু করেছে মাইনী নদীতে। এতে করে দীঘিনালার মেরুং ও কবাখালীর সড়ক ও বসত বাড়ি থেকে পানি নেমে গেছে।

তবে কৃষি জমি ও নিম্নাঞ্চল এখনও পানির নিচে তলিয়ে আছে। চেংগী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী লোকজন আতঙ্কে রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.