রামগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধঃ
লক্ষীপুরের রামগঞ্জ পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশেষর বিশেষ অভিযানে অর্ধ শতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে।

৮জুন (বুধবার) দুপুরে গাড়ির লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স,হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা ও জরিমানা করা হয়।

এসময় রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন টিআই আশরাফুল আলম, সার্জেন্ট আফসার হোসেন, এটিএসআই মোঃ মনির হোসেন, কনষ্টেবল মোঃ জাকির হোসেন, মোঃ আহাদ হোসেন, মোঃ মাঈন উদ্দিন প্রমুখ।
এসময় টিআই আশরাফুল আলম জানান, সড়কে শৃংখলা ফিরিয়ে আনাসহ অপরাধ নিয়ন্ত্রন করার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.