রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের উদ্যোগে দেশীয় ফল উৎসব

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জে আলোর দিশারি সামাজিক সংগঠনের মাধ্যমে ও সাবেক করকমিশনার বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের উদ্যোগে দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৩জুন) সকাল ৯টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ফতেপুর বীরমুক্তিযোদ্ধা ডাঃ অহিদুর রহমানের বাড়ির প্রাঙ্গনে ২৫ দেশীয় ফলের আপ্যায়নের মধ্যদিয়ে এ ফল উৎসবের উদ্ভোধন করা হয়৷

দিনব্যাপী ফল উৎসবের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধাদের ভুমিকা নিয়ে আলোচনা সভা এবং দেশাত্নবোধক গান নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। এ সময় রাজনীতিবিদ,শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ, নারী ও শিশু শত শত লোক উপস্থিত ছিলেন৷ এ আগত লোকজন উৎসবমুখর পরিবেশে দেশীয় ফল খান এবং এমন আয়োজনে সুলতান মাহমুদকে সাধু জানান৷

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.