৪৩ জন এসপি হলেন অতিরিক্ত ডিআইজি

শেয়ার

পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.