২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী

শেয়ার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫১জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.