রায়পুরে সড়ক দূর্ঘটনায় শিশু নি’হত

শেয়ার

রায়পুর প্রতিনিধিঃ

সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরে ইশরাত জাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মানথি বাড়ির মোঃ ইউসুফের (৪০) মেয়ে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মেয়ের মৃত্যু শোকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন মা রাবেয়া আক্তার (৩০)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময়ে রায়পুর-কাপিলাতলী সড়কে একটি অটো রিকশা দিয়ে রায়পুর বাজার থেকে মোল্লারহাট এলাকার বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। সড়কের বাহাদুর বাড়ির সামনে একটি বাই সাইকেলকে সাইড দিতে গিয়ে রিকশাটি উল্টে যায়। মায়ের কোল থেকে সিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইসমত জেরিন বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাস্থলেই শিশুটির করুণ মৃত্যু হয়েছে। বেদনাদায়ক ঘটনাটিতে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.