লক্ষ্মীপুরের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত একজনের মৃত্যু

শেয়ার

রিয়াজ মাহমুদ, রামগতি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ নূরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত হওয়া একজনের মৃত্যু হয়েছে।

নিহতের মো: সফিক (৬০)। তিনি চর হাসান হোসেন গ্রামের সিরাজ খলিফা বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

১ মে (রবিবার) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলে মো: আরিফ হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে স্থানীয় শাহজানের মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টাকালে চারজন আহত হন।

আহতরা হলেন- স্থানীয় মোঃ বেলালের ছেলে সাকিব, জবিয়ল হকের ছেলে সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে সফিক এবং আবদুল হক বড় হুজুরের ছেলে মাহমুদুল হক।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.