ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:
মূল্য তালিকা না থাকায় সিরাজগঞ্জের রোডে মায়ের দোয়া ফল ভান্ডার আড়ৎ সহ তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল রোড এলাকায় চালানো হয় এ অভিযান।
মাহমুদ হাসান রনি বলেন, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড এলাকায় মায়ের দোয়া ফল ভান্ডারে মূল্য তালিকা না থাকায় ৩হাজার, ফুট ভিলেজের সামনে গোলাম স্টোরকে ১ হাজার ও ৮০০গ্রাম ওজনের দইয়ের জায়গা ৬০০ গ্রাম দই থাকায় রুপালী হোটেলকে ৩হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
