রামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫’শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সৌরভের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন লক্ষ্মীপুর ডিবি’র ওসি শাহাদাত হোসেন টিটো। গ্রেফতারকৃত সৌরভ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্যে করপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহাদাত হোসেন টিটো বলেন, সকালে গোপন সংবাদ অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে চিহ্নিত মাদককারবারি বলে জানান ওসি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.