পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

শেয়ার

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এই অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের স্বার্থে সবগুলো দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.