শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

শেয়ার

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরীফ।

তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি সংসদ বয়কট করায় শাহবাজ প্রধানমন্ত্রীর পদ পেয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও ডন নিশ্চিত করেছে ।

শাহবাজ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। ৭০ বছরের শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ। ২০১৮ সালের ২০ আগস্ট থেকে তিনি পাকিস্তানের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি ৩ বার পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এত দীর্ঘ সময় কেউ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.