লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে শাহরিয়ার আহমেদ মিশাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হান (২৮) ও ইমনসহ (১৭) আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
শাহরিয়ার আহমেদ মিশাদ চর জাঙ্গালিয়া এলাকার প্রবাসী মিজানুর রহমানের ছেলে ও চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে কমলনগরের মুন্সিরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে ৩ জন লক্ষ্মীপুর যাচ্ছিলেন। অতিরিক্ত গতি থাকায় সামনে একটি বাই-সাইকেল এসে পড়লে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং এতে বাইসাইকেল চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
