নিলুফার চোখে হাওরের বুকে বাংলাদেশ স্কাউটসের দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাম্প

শেয়ার

নিলফা নুর: “যথাযথ প্রস্তুতি, দু্র্যোগে কমবে ক্ষতি”
এ স্লোগানকে ধারণ করে গত ২৬-৩০ মার্চ ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের পর্দা নামলো।
ক্যাম্পটি অনুষ্ঠিত হয় হাওর-বাওর ও সমতলভূমির বৈচিত্রময় ভূ-প্রকৃতির বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটসের আয়োজন।
উক্ত ক্যাম্পে এক হাজার পাঁচশত প্রশিক্ষিত রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। আরো আকর্ষণীয় বিষয় নেপাল এবং ভারত থেকে ২৭জন স্কাউট আমাদের সাথে এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। প্রত্যেকে যথাযথ প্রস্তুতির মাধ্যমে ভবিষ্যৎ দুর্যোগে ক্ষতি প্রশমনে অবদান রাখবে বলে আশা করা যায়।

এই ক্যাম্পের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন এবং ক্যাম্পের পাঁচ দিনই তিনি মিঠামইন উপস্থিত ছিলেন এবং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি।

আমাদের বড় পাওনা ছিল ক্যাম্পের চতুর্থ রাতে মহামান্যের আতিথিয়েতায় একহাজার পাঁচশত রোভার স্কাউটের জন্য ডিনারের আয়োজন করা হয়।

অনেকেই যখন বলেন স্কাউটিং করে কি পাও? তখন আমি বলি, স্কাউটিং করে যা পাই তা চোখে দেখা যায় না। এগুলো ফিল করার বিষয়।মহামান্য রাষ্ট্রপতির আতিথিয়েতায় ডিনার! স্কাউটিংয়ের খাতিরে এই পাওনা।

মহামান্য রাষ্ট্রপতির স্মৃতিবিজড়িত মিঠামইন আমাদের ঘুরে ঘুরে দেখতে বলেছেন। হয়তো মিঠামইন না গেলে অনেক সৌন্দর্য মিস করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্ট প্রকৃতি এতো সুন্দর!

মিঠামইন উপজেলা চেয়ারম্যান উনার মূল্যবান বক্তৃতায় আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। এই ক্যাম্প নিয়ে যখন মিটিং বসে আমরা বারণ করে দিয়েছিলাম।
দেশের বিভিন্ন জেলা থেকে রোভাররা আসবে।আমরা এত রোভারের ভার সামাল দিতে পারবো কিনা ভয়ে ছিলাম। পরে আবার মিটিং হয়ে সিদ্ধান্ত হলো এখানে ক্যাম্প হবে।
এখন তোমরা আসার পর এত সুন্দর ডিসিপ্লিন! মিঠামইনকে বিউটিফাই করার জন্য পুরো মিঠামইনে তোমরা ছড়িয়ে ছিটিয়ে গেছ। অনেক সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে আমরা শুধু দুই হাজার না, আমরা পাঁচ হাজার রোভারকেও সামাল দিতে পারবো।

এই ক্যাম্পে ৯টি থ্রিল ছিল।
বন্যা,খরা,ভুমিকম্পে করনীয়,গ্যাস সিলিন্ডার / আগুন নিভানোর প্রক্রিয়া, বিউটিফাই দ্যা মিঠামইন, মাস্ক বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও সতর্কীকরণ, নিজেকে জানা, ফান এন্ড গেইম ইত্যাদি।

পরিশেষে বলা যায়, একজন স্কাউট সাধারণ স্টুডেন্টদের থেকে এক কদম এগিয়ে এবং একজন ডিজাস্টার ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার স্কাউট বাকি রোভার স্কাউটদের থেকে এক কদম এগিয়ে।
আলহামদুলিল্লাহ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.