লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো।

তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে শনিবার (২ এপ্রিল) দিনগত রাতে রামগঞ্জ উপজেলার পৌরসভার শিশুপার্ক এলাকা থেকে হাফিজকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজ আহাম্মদ (৩০) তিনি ভাদুর ইউনিয়নের কেথুড়ী উত্তরগ্রামের সিরাজ মোল্লা ছেলে।

তার বিরুদ্ধে আদালতে চারটি মামলা বিচারাধীন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.