লক্ষ্মীপুরে ৫ম জেলা রোভার মেট কোর্সের উদ্বোধন

শেয়ার

জুনাইদ আল হাবিব:

লক্ষ্মীপুরে স্কাউটসের ৫ম জেলা মেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯মার্চ) লক্ষ্মীপুর সরকারি কলেজে এ কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান।

কলেজ উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স লিডার আবু তাহের, জেলা রোভার কমিশনার সুমন হোসেন, জেলা রোভার কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের আরএসএল সজিব চন্দ্র সরকার, দত্তপাড়া ডিগ্রি কলেজের আরএসএল সুলতানা মাছুমা রিতা প্রমুখ।

২৮মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই কোর্স। এতে অংশ নিচ্ছেন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে রোভাররা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.