কমলনগরে বসতঘর পুড়ে ছাই

শেয়ার

লক্ষ্মীপুর:

কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আগুন লেগে আসবাবপত্র সহ একটি বসতঘর পুড়ে ছাই হয়।

শুক্রবার (১১ মার্চ) দুপুর ২টার সময় কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের জামাল উদ্দিনের বাপের বাড়ির জামাল উদ্দিনের রান্না ঘরের লাড়কিতে আগুন লেগে তার বসতঘরটি তাৎক্ষণিক পুড়ে ছাই হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্যর (সংরক্ষিত মহিলা) প্রতিনিধি মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয় সুত্রে জানতে পেরেছি, জামাল উদ্দিনের স্ত্রী রান্না শেষ করে বাড়ির পাশেই কোথাও একটা কাজে গিয়েছিলেন এর মাঝেই রান্না ঘরের লাড়কিতে (জ্বালানি কাঠ) আগুন লেগে মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন জামাল উদ্দিন।

কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছে। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের সাথে থাকা খড়ের স্তুপ থেকে আগুন লাগায় মুহূর্তেই ঘরটি পুড়ে যায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.