নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

শেয়ার

মোঃ মোবারক হোসেন 

নরসিংদী জেলা প্রতিনিধি। 

নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪চশে ফেব্রয়ারী) বিকেলে উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে আসে কবির হোসেন। পরে খাবার খেয়ে ছাগলের জন্য পাতা কাটতে বের হয়।

 বাড়ি ফিরতে দেরী হওয়ায় তার স্ত্রী শ্যামলী তাকে ফোন দিলে ও ধরেনি। পরে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজ করেও তার কোন সন্ধান পায় নি। স্বামী নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার সকালে কবিরের স্ত্রী শ্যামলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।এদিকে বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার করতোয়া ভবনের পাশে গাছের নীচে এক নারী পাতা কুড়াতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে।

 পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবার এসে কবিরের মরদেহ শনাক্ত করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, কাঠাঁল পাতার জন্য গাছে উঠতে পারে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.