বাড়ি ফেরা হলো না আদালত কর্মচারীর

শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পার্থসারথী বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পার্থসারথী বিশ্বাস কুষ্টিয়া জজ কোর্টের পেশকার ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সদরের প্রদায়ত কুমার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল কুষ্টিয়া জজ কোর্ট থেকে বাড়িতে যাচ্ছিলেন পার্থ সারথী বিশ্বাস। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ইবি থানার (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.