মোঃ মোবারক হোসেন নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীতে পুলিশের “বডি ওর্ন” ক্যামেরার কার্যক্রম উদ্বোধন হয়েছে । নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন” ক্যামেরা ব্যবহার কার্যক্রম শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ । বৃহস্পতিবার(১৭ই ফেব্রুয়ারী) নরসিংদী শহরের ভেলানগর জেল খানার মোড়ে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন”’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১ম পর্যায়ে ৭ থানায় ৭টি এবং ট্রাফিক বিভাগে ৮টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রমের নজরদারি করা সহজ করতে এই “বডি ওর্ন” ক্যামেরা বিশেষ ভূমিকা পালন করবে ।
পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ বলে জানান পুলিশ সুপার । একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন? কী দায়িত্ব পালন করছেন? সেটা “বডি ওর্ন” ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে। “বডি ওর্ন” ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশের কাজে গতি আসবে এবং সেবার মান বাড়বে ।
পর্যায়ক্রমে নরসিংদী জেলার সকল ইউনিটে “বডি ওর্ন” ক্যামেরা সরবরাহ করা হবে বলে পুলিশ সুপার জানান । এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
