নেত্রকোণায় টিকা প্রদানে জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থা

শেয়ার

জেলা প্রতিনিধি (নেত্রকোণা)

৭০ ভাগ মানুষকে টিকা প্রয়োগে সরকারের দেয়া লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নেত্রকোনায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এতে সহযোগিতা করছে নেত্রকোণা পৌরসভা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। পৌর শহরের বড় স্টেশন প্ল্যাটফর্মে অস্থায়ী টিকা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের ৬টি পয়েন্টে উন্মুক্ত ভাবে টিকা প্রদান কর্মসূচী শুরু করা হয়। প্রথমেই

পরে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে কেন্দ্রগুলো পরিদর্শন করার পাশাপাশি ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মাঝে আন্তঃজেলা বাস টার্মিনাল, মগরা নদীর তীরবর্তী জনসচেতনতা প্রচার কেন্দ্র, পুরাতন কালেক্টরেট মাঠ, কেন্দুয়া ও মদন বাসষ্ট্যান্ড এলাকায় এসকল টিকা কেন্দ্র স্থাপন করা হয়।

তৃণমূল পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাচ্ছন্দ্যে ঝামেলাবিহীন টিকা গ্রহণ কার্যক্রমে অংশ গ্রহণ করছেন। মূলত সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই স্বাস্থ্যবিধি মেনে ও সচেতনতা বৃদ্ধিতে অস্থায়ী উন্মুক্ত স্থানে টিকা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.