নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার

মোঃ মোবারক হোসেন নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ই ফেব্রুয়ারী) জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় “দ্যুতিময় দুয়ার” নরসিংদী ভেলানগর ব্যাংক কলোনী আাবাসিক এলাকায় বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের সহায়তায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সহকারী কমিশনার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া।

বিশেষ অতিথি  ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ শরীফুল ইসলাম, সুইড বাংলাদেশ নরসিংদীর উপদেষ্টা প্রকৌশলী সারা ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছাত্তার, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমী আক্তার ফাতেমা, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না প্রমূখ।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার দুস্থ, নিপীড়িত, অসহায় ও বিশেষ বুদ্ধি প্রতিবন্ধীদের সব সময় সার্বিক সহযোগিতা করে আসছে । নরসিংদী জেলা পরিষদ অতীতে যেভাবে প্রতিবন্ধীদের পাশে ছিল বর্তমানে ও ভবিষ্যতেও এভাবে তাদের পাশে থেকে সহযোগিতার করবে ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.