বরগুনায় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন

শেয়ার

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি’র নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।

বুহস্পতিবার( ১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বক্তব্যদেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মুনঈম তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাচানুজ্জামান সেতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতবছর ২২ মার্চ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা উল্টো নৌকার সমর্থকদের ওপর হামলা চালিয়েছিলো। এঘটনায় নৌকার প্রতীকের প্রার্থী ১০-১২জন সমর্থক আহত হয়েছিলো। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রীকে দিয়ে উল্টো তাদেও নামে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি কোর্ট থেকে থানায় আসলে বামনা থানা তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ার প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে স্বতন্ত্র প্রার্থী তরিকুজ্জামান সোহাগ আদালতে মামলাটি নারাজি দিলে আদলত পুনরায় আসামীদের নামে সমন জারি করেন। সমন পেয়ে হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এখন জেল খাটতে হচ্ছে।এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

জানাযায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মুখ্য বিচারিক হাকিম মো. রাসেল মজুমদার ১০ আসামীর মধ্যে প্রধান আসামী ও দ্বিতীয় আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আর বাকিদের জামিন প্রদান করেন।

এদিকে আদালতের হাজতখানায় সেলফি তুলে উপজেলা ছাত্রলীগ সভাপতির ফেসবুকে পোষ্ট করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.