কমলনগরে সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহত

শেয়ার

কমলনগরের সড়ক দূর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ-সাহেবের হাট সড়কে রাস্তার খোকন চেয়ারম্যান ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীযরা জানায় মাদরাসা ছাত্র মাহমুদের হাসান শুভ (১৩) স্থানীয় চর লরেঞ্চ বাজার থেকে সাইকেল যোগে বাড়ির ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর জখম হয়।

নিহত শুভ চর লরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস সহিদের ছেলে।ও স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়েছি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.