নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক

শেয়ার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সন্দেজনক মনে হওয়ায় তল্লাশি করে ওই মোটরসাইকেল আরোহী যুবককে আটক করা হয়।

সোনাইমুড়ী উপজেলা ৩ নম্বর চাষীরহাট ১ নম্বর ওয়ার্ড রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দক্ষিণ পাশে ৪০০ গজ দূরে মোটরসাইকেল আরোহী ওই যুবককে তল্লাশি করে পুলিশ। এ সময় দৌড়ে পালানোর সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো: রবিন (২৮)। সে উপজেলার বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.