এতিম শিশু পেটানো সেই শিক্ষক আটক

শেয়ার

সুনামগঞ্জের ছাতকে এতিম শিশুকে পেটানোর অভিযোগে মাদরাসা সুপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে মাদরাসা সুপার মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়।

 ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 মুকিত হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদরাসার সুপার।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাকে আমরা আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.