ঢাকায় কর্মরত রামগতির এক পুলিশ সদস্য করোনায় মৃত্যু

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির এক সাহসী কৃতি সন্তান পুলিশ বাহিনীর সদস্য ঢাকায় কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার মামনুর রশীদ নামের বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
একই দিন সন্ধার পর তার মরদেহ রামগতির চর রমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর আফজল গ্রামের নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মামুনুর রশীদ এ এলাকার নুরুল আমিনের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান পুলিশ সদস্যর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তার মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.