লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় রোগীকে চিকিৎসার জন্য বিশ হাজার টাকার চেক প্রদান করেন উপকূল যুব স্বপ্নের বাংলা” সামাজিক সংগঠন।
বুধবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার চর ফলকন গ্রামের মাতাব্বর হাট বাজার ঈদগাহ স্থানে রিক্সচালক মোঃ তফু’র পক্ষে তার বড় ছেলে আবুল কালামের হাতে চেক হস্তান্তর করেন।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক বেলাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২নং সাহেবের হাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের( এম এ) বিশেষ অতিথি হাফেজ মাওলানা সাইয়েদ তারেক মাহমুদ (শিক্ষার্থী মদিনা বিশ্ববিদ্যালয়) সৌদি আরব প্রমূখ।
প্রধান অতিথি আবুল খায়ের বলেন উক্ত সংগঠনের ভাল কাজে সার্বিক ভাবে সহযোগিতা করবেন এবং সংগঠনের সফলতা কামনার করেন।
